Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ১১ পয়সা বাস্তবে কোথায় ঠেকবে, যাত্রীদের আগাম দুশ্চিন্তা

12 / 100 SEO Score

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীর লোকাল বাসগুলোতে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

আজ (শুক্রবার) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে পরিবহন স্টাফরা জানিয়েছেন, নতুন ভাড়ার চার্ট তৈরির কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে।

রাজধানীর বাড্ডা ও পল্টন মোড় এলাকা ঘুরে দেখা যায়, ভিক্টর ক্লাসিক ও আকাশ পরিবহনসহ অধিকাংশ লোকাল বাসেই যাত্রীদের কাছ থেকে পুরনো ভাড়া নেওয়া হচ্ছে।

উত্তরা থেকে পল্টন রুটে যাতায়াতকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কন্ডাক্টররা এখনো বাড়তি কোনো টাকা দাবি করছেন না। তবে তারা বলছেন দ্রুতই বাড়তি ভাড়া নেওয়া হবে সরকার যা ঘোষণা দিয়েছে।

সদরঘাট থেকে আব্দুল্লাহপুরগামী ভিক্টর ক্লাসিক বাসের সুপারভাইজার মো. মিল্লাদ জানান, মালিকপক্ষ থেকে এখনো নতুন ভাড়ার বিষয়ে চূড়ান্ত কোনো নির্দেশনা বা চার্ট দেওয়া হয়নি। তাই আগের ভাড়াই নেওয়া হচ্ছে। তবে নির্দেশনা আসা মাত্রই বাড়তি ভাড়া কার্যকর করা হবে, যা আজ বিকেলের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই অবস্থা দেখা গেছে কদমতলী থেকে টঙ্গীগামী আকাশ পরিবহনের বাসেও। বাসটির সুপারভাইজার মো. জিয়ান জানান, গত কয়েক বছর ধরে যে ভাড়া নেওয়া হচ্ছে, আজও তারা সেই ভাড়াই নিচ্ছেন। তবে ভাড়ার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

জিয়ান আরও জানান, স্ট্যান্ড থেকে মালিকপক্ষ আলোচনা করে নতুন ভাড়ার তালিকা দিলেই তারা সেটি কার্যকর করবেন, যা সম্ভবত আজ বা কালের মধ্যেই হয়ে যাবে।
বিজ্ঞাপন

যাত্রীরা এখনো বাড়তি ভাড়া না দিলেও দুই-একদিনের মধ্যে বাড়তি ভাড়া গুনতে হবে এটা নিয়ে যাত্রীরা প্রায় নিশ্চিত। তার বলছেন এই মুহূর্তে ভাড়া বাড়ানো ঠিক হয়নি। আর সরকার যা বাড়িয়েছে তার থেকে কয়েক গুণ বেশি নেবে বাস মালিকরা। এটা রাস্তায় তদারকি করার কেউ থাকবে না। দিন শেষে পকেট কাটবে যাত্রীদের।

ভিক্টর ক্লাসিক বাসে কুড়িল বিশ্বরোড থেকে গুলিস্তানগামী যাত্রী টিপু খান বলেন, আজ তো আগের ভাড়াই দিলাম। তবে সরকার ১১ পয়সা বাড়ালেও বাস মালিকরা শেষ পর্যন্ত কত টাকা বেশি নেয় আমাদের কাছ থেকে কে জানে। বর্তমান অবস্থায় এই ভাড়া বৃদ্ধি আমাদের সাধারণ মানুষের জন্য বড় চাপ।

অন্যদিকে পল্টন থেকে রামপুরা যাতায়াতকারী যাত্রী মোহাম্মদ সাইদুর রহমানও জানান, আজ তিনি ১৫ টাকা ভাড়া দিয়েছেন, যা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে আগামীকাল থেকে বাড়তি ভাড়া দিতে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন। এর আগে ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সংকটের কারণে জ্বালানির দাম বাড়ানোয় পরিবহন ভাড়ায় এই সামান্য সমন্বয় করা হয়েছে। বাস মালিকরা জানিয়েছেন, ভাড়ার তালিকা হাতে পেলেই তা প্রতিটি বাসে টাঙিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী ভাড়া আদায় শুরু হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারের ১১ পয়সা বাস্তবে কোথায় ঠেকবে, যাত্রীদের আগাম দুশ্চিন্তা

Update Time : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬