Dhaka ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে ট্যাংকার হামলায় নিহত দুই

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি সুপারট্যাংকারে হামলার ঘটনায় ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটি হামলার কবলে পড়ে। একই সময়ে সৌদি তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।

এমন অবস্থায় উত্তেজনা বন্ধ এবং আন্তর্জাতিক নৌনিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি বাহরি জানিয়েছে, জাহাজটির সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করছে।

এর আগে গত জুলাই মাসে ওয়েদইয়ান নামে বাহরির আরেকটি সুপারট্যাংকারে হামলা হয়। ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে হামলা চালানো হয়। এছাড়া, সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্টে মাসা ও আমজান নামের বাহরির আরও দুটি জাহাজ লোহিত সাগরে হামলার কবলে পড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 − six =

About Author Information

হরমুজে ট্যাংকার হামলায় নিহত দুই

Update Time : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬