Dhaka ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

পবিত্র ঈদুল আজহা ২৮ মে অনুষ্ঠিত হতে পারে—এই সম্ভাবনা সামনে রেখে আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট, যা ঈদযাত্রার শেষ দিনের জন্য নির্ধারিত। যাত্রীদের সুবিধার্থে এবারও সব আসনের টিকিট অনলাইনে, অর্থাৎ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৫ দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র, ১৫ মে দেওয়া হয়েছে ২৫ মে’র এবং ১৬ মে দেওয়া হয়েছে ২৬ মে’র টিকিট। আজ ১৭ মে দেওয়া হচ্ছে ২৭ মে’র টিকিট। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবারই কিনতে পারবেন এবং একটি আইডিতে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। তবে সাধারণ ও কর্মজীবী যাত্রীদের অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট

Update Time : ০৫:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬