Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ঘটনাস্থলের আশপাশের এলাকায় উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এদিকে অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি।

তাসনিম আরও জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইরানে পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Update Time : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬