Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

8 / 100 SEO Score

অসুস্থতার কারণে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্বর ও সংক্রমণের কারণে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে শান্তকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় মেডিকেল টিমের যৌথ পরীক্ষা-নিরীক্ষার পর শান্তকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার দেশে ফিরবেন তিনি।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চার দিন ধরে জ্বরে ভুগলেও শান্তর জ্বর এখনো পুরোপুরি কমেনি। তার শরীরে লো-গ্রেড ফিভারের পাশাপাশি সংক্রমণের প্রমাণও পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।

অসুস্থতার কারণে শান্ত শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ফিজিও। ফলে এশিয়ান গেমসে খেলার মতো সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এ কারণেই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 5 =

About Author Information

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

Update Time : ০২:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬