Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশে ৯২টি বা ২০০ থেকে ৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে এমন প্রতিবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কারখানা বন্ধের যে সংখ্যা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। এমনকি সংশ্লিষ্ট সূত্র পরে তাদের দেওয়া তথ্য ভুল ছিল বলে দুঃখ প্রকাশ করেছিল বলেও জানান তিনি।

নুরুল হাসানের প্রশ্নটি ছিল- আমরা পত্রপত্রিকা এবং বিভিন্নভাবে দেখছি যে, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে কেউ বলছে ৯২টি আর কেউ বলছে আরও বেশি ২০০-৩০০ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতদিন নাগাদ সেটা আবার চালু করা হবে?

উত্তরে প্রধানমন্ত্রী প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যাগুলো সঠিক নয়, উল্লেখ করে বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন-আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

তিনি বলেন, ‘প্রতিবেদনটিতে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল। পরে ওই প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয়।’

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − eight =

About Author Information

কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

Update Time : ০৩:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬