Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব অভিজ্ঞতা এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন সুপারিশ বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ নির্বাচন আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সানাউল্লাহ বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এসব মতামত বাস্তবায়ন করা গেলে আগামী দিনের নির্বাচন আরও উন্নতভাবে আয়োজন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সর্বশেষ নির্বাচন-পরবর্তী মূল্যায়নও কমিশন সম্পন্ন করেছে বলে জানান তিনি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি

Update Time : ০৮:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬