Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসিদের নিরপেক্ষভাবে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

প্রধানমন্ত্রী জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে নিরপেক্ষতা ও নির্ভীকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা ছাড়াই সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।

বুধবার (৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের’ বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (ডিসি ও বিভাগীয় কমিশনার) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে, ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এ বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এ ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিসিদের নিরপেক্ষভাবে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ০৭:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬