Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৬১ জন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১৭২ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + 13 =

About Author Information

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজার

Update Time : ০৫:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬