Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সৌদি আরবে মৃত্যুদণ্ড: গ্রেপ্তারের আগে ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঢাকায় কাশ্মীর মানচিত্র নিয়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক বাহাস

10 / 100 SEO Score

জম্মু ও কাশ্মীরের মানচিত্র উপস্থাপনকে কেন্দ্র করে ঢাকায় এক সেমিনারে ভারত ও পাকিস্তানের কূটনীতিকদের মধ্যে সংক্ষিপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে কাশ্মীরের উপস্থাপন নিয়ে ভারতীয় কূটনীতিক আপত্তি জানালে তার জবাবে ব্যাখ্যা দেন উপস্থাপক। পরে এ বিষয়ে বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারও।

সোমবার (৬ জুলাই) সার্কের পুনরুজ্জীবন নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা ও দিল্লিস্থ বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারিক এ করিম।

উপস্থাপক মূল প্রবন্ধ উপস্থাপনের সময় দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র প্রদর্শন করেন। সেখানে জম্মু ও কাশ্মির অংশ নিয়ে আপত্তি তোলেন অনুষ্ঠানে উপস্থিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পূজা কুমারী ঝা। উপস্থাপকের বক্তব্য চলাকালেই তিনি হাত তুলে বলতে থাকেন, এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তা সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই উপস্থাপিত মানচিত্রটি সঠিক নয় বলে আমি মনে করি।

জবাবে প্রবন্ধ উপস্থাপনকারী সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম বলেন, মানচিত্রটি শুধু উপস্থাপনার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত সীমারেখা নির্দেশ করে না। পরে পূজা কুমারী ঝা বলেন, আমি বুঝতে পারছি, স্যার। কিন্তু জম্মু ও কাশ্মীরকে আমরা ভারতের অংশ হিসেবে দেখি এবং এখানে সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই বিষয়টি শুধু উল্লেখ করতে চেয়েছি। এর জবাবে তারিক করিম বলেন, বিষয়টি নথিভুক্ত করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ। তিনি ভারতীয় কূটনীতিকের বক্তব্যের পাল্টা জবাব দিতে থাকেন এবং এ নিয়ে তার আরও বলার আছে জানিয়ে উপস্থাপকের কাছে সময় চান। জবাবে রাষ্ট্রদূত তারিক এ করিম পাকিস্তানের কূটনীতিকের উদ্দেশে বলেন, আপনি এ বিষয়ে কথা বলতে চাইলে আমরা বক্তব্য শেষে বলতে পারবেন। যদিও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার আর এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি।

‘বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’-শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পররাষ্ট্রসচিব শামসুল হক সেমিনারে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × five =

About Author Information

ঢাকায় কাশ্মীর মানচিত্র নিয়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক বাহাস

Update Time : ০৭:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬