Dhaka ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
12 / 100 SEO Score

মালদ্বীপের বিপক্ষে সহজ জয়ের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত কঠিন লড়াই করেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় দুইবারের চ্যাম্পিয়নরা।

মালদ্বীপ দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দল এক ম্যাচে জিতে ৩ পয়েন্ট করে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৩১ মে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্ধারণী। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে।

ম্যাচের প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে বাংলাদেশ লিড নেয়। ৩৪ মিনিটে উমহেলার গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্বের কারণে প্রথমার্ধে এক গোল হজম করে তারা। বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে মালদ্বীপের নুরা আগুয়ান গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।

৫৭ মিনিটে ডিফেন্সকে আরেকবার পরাস্ত করে মালদ্বীপ ফরোয়ার্ড। ফাজলার শট বাংলাদেশের গোলরক্ষক মিলি গ্রিপে নিতে পারেননি। ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলে বাংলাদেশ আবার লিড নেয়। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে সুরভি আকন্দ প্রীতি বল জালে জড়ান।

মালদ্বীপ নারী ফুটবলে তেমন অগ্রসর নয়। তবে আজ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। বেশ কয়েকবার বাংলাদেশের দুর্গে হানা দিয়েছে। ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার কয়েকটি শট করলেও গোল হয়নি। ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে বাংলাদেশ হাঁফ ছেড়ে বাঁচে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Update Time : ০৭:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬