Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরের ম্যাচেও জয়ের স্বপ্ন মুশফিকের

8 / 100 SEO Score

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় যেন বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, এই জয় এখন পর্যন্ত দলের সবচেয়ে বড় সাফল্য হলেও এখানেই থেমে থাকতে চান না তারা। পরের ম্যাচেও জয় পাওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে বলে বিশ্বাস করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ড্রেসিংরুমের ভিডিওতে মুশফিক বলেন, ‘শান্তকে যেমন বলেছি, এখন পর্যন্ত আমার মনে হয় এটিই সবচেয়ে বড় জয়। তবে এখন পর্যন্তই। কে জানে, আমরা পরের ম্যাচটাও জিততে পারি। মাউন্ট মঙ্গানুইয়ের জয়টিও অবশ্যই বড় ছিল, তবে এটি বিশেষ।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে দলের আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটিও সতীর্থদের সামনে তুলে ধরেন মুশফিক। বিশেষ করে পাকিস্তানের কাছে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ায় এসে বাইরে থেকে পাওয়া প্রত্যাশার চেয়ে নিজেদের ওপর বিশ্বাস রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছিল বাংলাদেশ।

অধিনায়ক শান্ত বলেন, ‘আগে যখন শান্ত মিটিং করছিল, তার আগে মুশফিক ভাইয়ের সাথে আলাপ করছিলাম। আমরা এই টেস্টের আগে যেভাবে পাকিস্তানের কাছে সিরিজ হেরে ওখানে গিয়েছিলাম, কারো কোনো বিশ্বাস করার সুযোগ ছিল না।’

দলের সাফল্যের পেছনে নিজেদের ওপর আস্থা ও পারস্পরিক সমর্থনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন শান্ত।

তিনি বলেন, ‘খালি একটা জিনিসই আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেদের বিশ্বাস করি। সবাই সবাইকে সাপোর্ট করি। ওই বিশ্বাসটাই ছিল। মাঠে যখন লিটন, শান্ত, মুশফিক ভাই আমরা যারা ছিলাম, একটাই চেষ্টা করেছি খেলাটা পাঁচ দিনে নিয়ে যাওয়ার। ওই বিশ্বাসটা সবার ভেতরে ছিল।’

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

7 − 2 =

About Author Information

পরের ম্যাচেও জয়ের স্বপ্ন মুশফিকের

Update Time : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬