Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ লেন খুলেও কাটেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট

জেলা প্রতিনিধি
4 / 100 SEO Score

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকায় বন্ধ থাকা লেন খুলে দেওয়ার পর যান চলাচল শুরু হলেও কাটেনি দীর্ঘ যানজট। শনিবার সন্ধ্যা পর্যন্ত মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

এর আগে সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকায় সংস্কারকাজের জন্য একটি লেন বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে শনিবার সকালে বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হলে দুই লেনেই যানচলাচল শুরু হয়। এতে ব্রিজ এলাকায় চাপ কমলেও দীর্ঘ সময় আটকে থাকা গাড়ির চাপ এখনো পুরোপুরি সরেনি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোনারগাঁ, মেঘনা টোল প্লাজা, গজারিয়া, পুরান বাউশিয়া, দাউদকান্দি টোল প্লাজা ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকাতেও যানবাহনের চাপ রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকা গাড়িগুলো ধীরে ধীরে সরছে। পুরো মহাসড়কের যানজট স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রী জীবন দাশ বলেন, ভোর ৬টায় রওনা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার যানজট পেরিয়ে মেঘনা এলাকায় পৌঁছেছি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, বন্ধ লেন খুলে দেওয়ার পর দুই লেনেই যানবাহন চলছে। তবে দীর্ঘ সময় জমে থাকা গাড়ির চাপ একসঙ্গে কমানো সম্ভব নয়। তাই যানজট পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 2 =

About Author Information

বন্ধ লেন খুলেও কাটেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট

Update Time : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬