Dhaka ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে শাহরুখ খানের!

12 / 100 SEO Score

ভারতের বিজেপি নেতার পারিবারিক অনুষ্ঠানে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রাখা এই অভিনেতাকে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ এক নেতার আয়োজনে দেখা যাওয়ায় বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ মেলাচ্ছেন অনেকে।

সম্প্রতি বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে মিশকা কম্বোজের জন্মদিনের জমকালো এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা ও শিল্পা শেঠির মতো একঝাঁক তারকা। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত সেই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ছবির ক্যাপশনে মান্যতা রাতটিকে ‘স্মরণীয়’ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটির একটি ভিডিওতে দেখা যায়, অভিনেতা রণবীর সিং ও সঞ্জয় দত্ত তাদের সাম্প্রতিক সফল সিনেমা ‘ধুরন্ধর টু’-এর গান গাইছেন। সিনেমাটি নিয়ে এতদিন শাহরুখ কোনো মন্তব্য না করলেও এই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ভক্তদের একাংশ বিজেপি নেতার আমন্ত্রণে শাহরুখের এই উপস্থিতিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর বর্তমানে শাহরুখ ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফের মতো তারকারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে শাহরুখ খানের!

Update Time : ০৬:৩১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬