Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

বিসিবিতে তিন সদস্যের কমিশন গঠন

ক্রীড়া প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার (১৩ মে) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিশন ২০২৬ সালের নির্বাচনের পুরো প্রক্রিয়া ও আইনি বিষয় তদারকি করবে।

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, এই নবগঠিত কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের ক্ষমতাবলে গত ৭ এপ্রিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়ম তদন্ত করে খুঁজে পায় এনএসসি। সেদিনই তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয় অ্যাডহক কমিটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

আগামী কয়েক দিনের মধ্যেই এই কমিশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে। বর্তমান বোর্ড প্রধান তামিম জানিয়েছিলেন জুনের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিসিবির নির্বাচন, যেখানে তিনিও একজন প্রাথী।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight − 7 =

About Author Information

বিসিবিতে তিন সদস্যের কমিশন গঠন

Update Time : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬