Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যান্ডেজে ইরফান-সাদিয়া, আসল ঘটনা কী

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ভাঙা হাত ও মাথায় ব্যান্ডেজ নিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদের ছবি দেখে চমকে উঠেছেন ভক্তরা। একইভাবে মাথায় ব্যান্ডেজে দেখা গেছে অভিনেত্রী সাদিয়া আয়মানকেও। দুজনকে এমন আহত অবস্থায় দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন তারা।

তবে পরে জানা গেছে, বাস্তবে নয়, নতুন নাটক ‘বিবাহ বিভ্রাট’-এর দৃশ্যেই এমন আহত বেশে দেখা গেছে তাদের।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে সাদিয়া আয়মানের সঙ্গে এমন একটি ছবি প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। ছবিতে তার এক হাত ব্যান্ডেজ করা, মাথাতেও রয়েছে ব্যান্ডেজ। অন্যদিকে সাদিয়ার মাথা সাদা ব্যান্ডেজে মোড়ানো। তাদের এমন চেহারা দেখে মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনুরাগীরা।

ছবির ক্যাপশনে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।

অভিনেতার এই ক্যাপশন থেকেই বোঝা যায়, ‘বিবাহ বিভ্রাট’ নামের একটি নাটকের স্থিরচিত্র এটি। তবে নাটকটি কবে মুক্তি পাবে কিংবা এর গল্পে কী থাকছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরফান।

ছোটপর্দায় ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটি দর্শকের কাছে বেশ পরিচিত। সম্প্রতি তাদের অভিনীত ‘বিষণ্ণ মেঘ’ নাটকটি প্রকাশ পেয়েছে। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি দর্শকের কাছেও সাড়া ফেলেছে। ইউটিউবে নাটকটির ভিউ এরই মধ্যে ৪ মিলিয়নের ঘর ছুঁয়েছে।

এদিকে ইরফান সাজ্জাদ অভিনীত ‘কর্মফল’ নামের একটি ধারাবাহিকও বর্তমানে প্রচারিত হচ্ছে। মুহিন খান পরিচালিত এই ধারাবাহিকে ইরফান ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু ও সামিরা খান মাহি।

নতুন নাটক ‘বিবাহ বিভ্রাট’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানকে কোন গল্পে এবং কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা জানতে এখন অপেক্ষা করতে হবে নাটকটি প্রকাশের।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 + seven =

About Author Information

ব্যান্ডেজে ইরফান-সাদিয়া, আসল ঘটনা কী

Update Time : ০৩:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬