Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সৌদি আরবে মৃত্যুদণ্ড: গ্রেপ্তারের আগে ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের চমক

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

ফুটবল সম্রাট পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’।

শুক্রবার (২৯ মে) বিশ্বজুড়ে পাঁচ পর্বের এই স্পোর্টস ড্রামা সিরিজটির স্ট্রিমিং শুরু হয়েছে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুর ঠিক আগমুহূর্তে মুক্তি পাওয়ায় বিশ্বজুড়ে ক্রীড়া প্রেমীদের মাঝে সিরিজটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।

পর্তুগিজ ভাষার এই সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি এবং তার ছেলে পেড্রো মোরেলি। সিরিজটির নেপথ্য ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন নানা জাভিয়ের ও রাফায়েল দোর্নেলাস। এতে কিংবদন্তি পেলের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা।

এ ছাড়া তৎকালীন দুই বিখ্যাত কোচ জোয়াও সালদানহার চরিত্রে রদ্রিগো সান্তোরো এবং জাগালোর চরিত্রে অভিনয় করেছেন ব্রুনো মাজ্জেও। সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মার্সেলো আদনেত (ইউসেবিও তিসেইরা), ব্রুনা মাসকারেনহাস (রোজমেরি) ও গুই ফেররাজকে (জাইরজিনহো)। ১৬ বছরের ঊর্ধ্বের দর্শকদের উপযোগী এই সিরিজে তৎকালীন ফুটবলার ও কোচদের ড্রেসিংরুমের ভেতরের নানা অজানা কথাবার্তা ও মনস্তাত্ত্বিক লড়াই নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মেক্সিকো এবং ব্রাজিলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই সিরিজে সত্তর দশকের ফুটবল মাঠের রোমাঞ্চকর আবহ তৈরি করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। পরিচালকদের মতে, সে সময় মাঠের ক্যামেরা অনেক দূরে থাকায় খেলা পরিষ্কার দেখা যেত না। সেই অভাব দূর করতে এই সিরিজে ১ হাজার ৩০০টিরও বেশি ভিএফএক্স শট ব্যবহার করে ক্যামেরা একদম মাঠের ভেতরে খেলোয়াড়দের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। ফলে দর্শকরা পেলে, জাইরজিনহো, গেরসন বা রিভেলিনোদের খেলার উত্তেজনা একদম নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − eight =

About Author Information

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের চমক

Update Time : ০৭:২৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬