Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিত্ব ও রাজ্যসভার পদ ছাড়লেন এল মুরুগান

আর্ন্তজাতিক ডেস্ক
4 / 100 SEO Score

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান।

দেশটির একাধিক সূত্র বলেছে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং রাজ্যসভার এমপি পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন এল মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে দলের ভিত্তি শক্ত করার প্রতি সম্পূর্ণ সময় ও মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুরুগান ওই পদত্যাগের খবর জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‌‌‘‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।’’

এল মুরুগান বলেন, ‘‘আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।’’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জনের মাঝেই এল মুরুগানের এই পদত্যাগের ঘটনা ঘটল। দেশটির জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন রাজ্যসভা এমপি এবং মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর এই জল্পনা শুরু হয়েছিল।

সূত্র: এনডিটিভি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × two =

About Author Information

মন্ত্রিত্ব ও রাজ্যসভার পদ ছাড়লেন এল মুরুগান

Update Time : ০২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬