Dhaka ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে বিদায়ে আবেগঘন তারকাদের বার্তা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আবেগে ভেসেছেন বাংলাদেশের তারকারাও। বেনিনের বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকাকে বিদায় জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমা ও ছোট পর্দার জনপ্রিয় তারকারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, স্মৃতি ও বিদায়ের আবেগ।

চিত্রনায়িকা পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসির সঙ্গে নিজের স্মৃতির কথাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখার মুহূর্তে বহু রাত জেগে তার খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস এবং হারের পর কষ্টের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে।

২০২২ বিশ্বকাপ জয়ের মুহূর্তটির কথাও স্মরণ করেন পরীমনি। তার ভাষায়, ওই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দ কোনোদিন ভুলে যাওয়ার নয়। জয়-পরাজয়ের চেয়েও বিদায়ী ম্যাচে মেসিকে নীল-সাদা জার্সিতে শেষবারের মতো দেখাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

পরীমনি আরও লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিও নিজের মতো করে রাঙিয়ে দিয়েছেন মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার বিদায় বাংলাদেশি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি করেছে আবেগঘন প্রতিক্রিয়া।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × one =

About Author Information

মেসিকে বিদায়ে আবেগঘন তারকাদের বার্তা

Update Time : ১০:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬