Dhaka ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সেতুতে ঈদ-পরবর্তী পারাপার: টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। ঈদ-পরবর্তী সময়ে একদিনে সর্বোচ্চ ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছে সেতুটি দিয়ে। একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকামুখী লেনে ২২ হাজার ৬৭৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে, পূর্ব প্রান্ত দিয়ে উত্তরবঙ্গমুখী লেনে ১৫ হাজার ৭০০টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২১ হাজার ৮৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা, যা ঈদ-পরবর্তী সময়ে সর্বোচ্চ।

এর আগের ২৪ ঘণ্টায়, সোমবার (১ জুন) সেতুটি দিয়ে ৩৫ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৩ হাজার এবং টোল আদায় বেড়েছে ৫০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, যমুনা সেতু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ থাকলেও বর্তমানে কর্মস্থলমুখী যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ফলে সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত সেতু ও সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যমুনা সেতুতে ঈদ-পরবর্তী পারাপার: টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

Update Time : ০৭:৩৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬