Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বিরের ফিফটিতে দ্বিতীয় জয় বাংলাদেশ এইচপির

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

সাব্বির রহমানের ফিফটিতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ (এইচপি) দল। নেপালকে হারিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টিতে শুভসূচনা করে তারা। অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়েে এইচপি দল।

রোববার (২৩ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স একাডেমি।

দলের পক্ষে টিগুই ওয়াইলি করেন সর্বোচ্চ ৫৩ বলে ৭৮ রান। ৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ১৭ বলে ২২ রান করেন ব্র্যাডলি হোপ। বাংলাদেশ এইচপির পক্ষে রুবেল ৩টি ও রিপন মণ্ডল নেন ২টি উইকেট।

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ এইচপির। দলীয় ৬০ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন সাব্বির রহমান। ৩৬ বলে ফিফটি পূরণ করেন তিনি।

এরপর ইনিংস বেশি লম্বা করতে পারেননি সাব্বির। ৪৫ বলে ৫৯ রান করে আউট হন তিনি। ৬ চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।

এরপর শামীম ২৪ বলে ১৬ ও এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করে আউট হন। তবে আব্দুল গাফফার সাকলাইন ১৩ বলে ১৯ ও আবু হায়দার রনি ৫ বলে ৮ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 4 =

About Author Information

সাব্বিরের ফিফটিতে দ্বিতীয় জয় বাংলাদেশ এইচপির

Update Time : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬