Dhaka ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

সৌদিতে তিন ড্রোন ভূপাতিত

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

ইরাকের আকাশসীমা ব্যবহার করে সৌদি আরবের দিকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।রোববার (১৭ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্নের যেকোনো চেষ্টা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সৌদি ভূখণ্ডে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরান-সংক্রান্ত উত্তেজনা কিছুটা কমলেও, ইরাক থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন হামলার ঘটনা বেড়েছে বলে আঞ্চলিক পর্যবেক্ষকদের ধারণা।

এ হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদির সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং জর্ডান পৃথক বিবৃতিতে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে।

এছাড়া গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই বলেন, সৌদি আরবের নিরাপত্তা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এর আগে রোববারই বারাকাহ পারমাণবিক কেন্দ্র এলাকায় ড্রোন হামলার খবর পাওয়া যায়। দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

এদিকে, ইরানে মার্কিন ও ইসরাইলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − eight =

About Author Information

সৌদিতে তিন ড্রোন ভূপাতিত

Update Time : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬