Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার জন্মদিনে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

টানা দুই হারে ইতোমধ্যেই ফিফা আসিয়ান কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য আছে বিশেষ উপলক্ষ আজই দলের পোস্টারবয় হামজা চৌধুরীর ২৯তম জন্মদিন। বিশেষ এই দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে হামজাকে জয় উপহার দিতে পারবে কি বাংলাদেশ?

এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারতে হয়েছে। টানা হারে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে কেবল নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে, আজ আবার বাংলাদেশর ফুটবলের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরীর ২৯ তম জন্মদিন। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর পর থেকে দলের চেহারাই যেন বদলে গেছে। তার পথ ধরে এরই মধ্যে বাংলাদেশে নাম লিখিয়েছেন আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তাদের ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছে সমর্থকরাও। আজ কি সতীর্থরা পারবে হামজার বিশেষ দিনটা জয়ে রাঙাতে?

এই ম্যাচেও অবশ্য ফেভারিট ইন্দোনেশিয়া। ৬ বারের দেখায় ৪ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এরপরও বাংলাদেশ কোচ আশাবাদী। তার প্রত্যাশা, শিষ্যরা নিজেদের শেষ ম্যাচে শতভাগ উজাড় করে দিয়ে খেলবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডুলি বলছিলেন, “ফুটবলে মনস্তত্ত্ব খুব বড় ভূমিকা রাখে। আমরা যদি মাঠে গিয়ে বলি— ‘আমরা সবাইকে হারিয়ে দেব’, তবে প্রতিপক্ষ আরও সতর্ক হয়ে মাঠে নামবে এবং আমাদের সীমা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা কী বলেছি বা কী করেছি তা নিয়ে বাইরে কেন এত মিথ্যা গুঞ্জন ছড়ায়, তা আমার বোধগম্য নয়। বাতাসে ভেসে বেড়ানো সব কথায় কান দেবেন না।”

বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আপনারা আমার মুখ থেকে কী শুনতে চান? আমি কি বলব যে আমরাই ফেভারিট? আমরা কালকের ম্যাচে ইন্দোনেশিয়ার চেয়ে ভালো দল এবং ওদের হারিয়ে দেব— এটা বলব? নাকি মিডিয়ার সামনে নিজেদের ‘আন্ডারডগ’ দাবি করে সুযোগটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যাতে প্রতিপক্ষ ভেবে বসে আমরা আগেই হার মেনে নিয়েছি! তারা যেন আমাদের হালকাভাবে নেয়, আর আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে ওদের চমকে দিতে পারি! ফুটবলে এমন ঘটনা অহরহই ঘটে, যখন শক্তিশালী দল পরিস্থিতি সামাল দিতে পারে না এবং একটি আন্ডারডগ দল ফেভারিট দলকে হারিয়ে দেয়।’

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের উদাহরণ টেনে ডুলি যোগ করেন, ‘বায়ার্ন মিউনিখের কথাই ধরুন। জার্মানি বা পুরো ইউরোপে তাদের হারানো এক কথায় অসম্ভব। কিন্তু অনেক সময় দ্বিতীয় বিভাগের দলও ওদের হারিয়ে দেয়। কেন? কারণ বায়ার্ন হয়তো ওদের গুরুত্ব দিয়ে দেখে না, আর সেই সুযোগটাই ছোট দলগুলো নেয়।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 + nine =

About Author Information

হামজার জন্মদিনে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

Update Time : ০৭:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬