Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল ঘিরে দখলমুক্তে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রবেশপথ ও আশপাশের এলাকা দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

হাসপাতালের সামনের ফুটপাত ও সড়কজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং যানজট সৃষ্টিকারী প্রতিবন্ধকতা অপসারণে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের মূল ফটক ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার কারণে রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

বিশেষ করে জরুরি বিভাগে আসা অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহনকে প্রায়ই যানজটের মুখে পড়তে হতো। এসব সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এছাড়াও ট্রাফিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিসি ট্রাফিক, ওসি অপারেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় হাসপাতালের সামনের ফুটপাত ও সড়ক দখল করে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের ভবিষ্যতে পুনরায় ফুটপাত ও সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়েছে।

এ সময় কর্মকর্তারা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। তাই হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখা অত্যন্ত জরুরি।

জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসপাতাল ঘিরে দখলমুক্তে বিশেষ অভিযান

Update Time : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬