Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় ইরান। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মিসর ও লেবাননের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে মিসর ও লেবাননকে নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি বলেন, মিসর যখনই চাইবে তখনই তারা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত আছেন।

আরাঘচি বলেন, “আমরা মিসরের সঙ্গে ভালো সম্পর্ক চাই। যখনই মিসরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, আমরাও তা করতে প্রস্তুত আছি।”

অপরদিকে লেবানন নিয়ে তিনি বলেন, লেবাননের সরকার এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে তারা সম্পর্ক স্থাপনে প্রস্তুত আছেন। তবে লেবাননের নেতৃবৃন্দের কিছু নীতি নিয়ে প্রশ্ন তোলেন আরাঘচি। তিনি বলেন, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও অনেক বেশি যৌক্তিকতা দেখাতে হবে। তবে কোন বিষয়ে যৌক্তিকতা দেখাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি।

অপরদিকে আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কখনো প্রতিবেশী ও মুসলিম দেশগুলোতে হামলা চালাননি। এরবদলে সেসব দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। আর এ বিষয়ে এসব দেশকে আগে থেকেই সতর্কতা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পরই আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: ইয়েনি সাফেক

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + eighteen =

About Author Information

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ইরান

Update Time : ০৪:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬