Dhaka ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরযাত্রীর গাড়ি থামিয়ে কনে ছিনতাই

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন বর ও বরযাত্রীরা। পথেই হঠাৎ তাদের গাড়ির গতিরোধ করে একদল যুবক। এরপর গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে বরের কাছ থেকে নববধূকে জোর করে নামিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে।

রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

পুলিশ ও বরের স্বজনদের সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার ছেলে আখতার মিয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর, স্বজন ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছলে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে ছাত্রদল কর্মী মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ সময় আতঙ্কগ্রস্ত বর ও বরযাত্রীরা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিয়াদের সঙ্গে তামান্নার পূর্বপরিচয় বা সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।

তামান্নার বাবা আবুল মিয়া জানান, একটি ছেলে আগে থেকেই তার মেয়েকে উত্ত্যক্ত করত-এটুকুই তারা জানতেন।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বরপক্ষের পক্ষ থেকে সোমবার সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে মিয়াদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × one =

About Author Information

বরযাত্রীর গাড়ি থামিয়ে কনে ছিনতাই

Update Time : ০৬:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬