দুর্নীতির বার্তা

All blog posts

Explore the world of design and learn how to create visually stunning artwork.

ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান কাজে লাগানোই গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

ইব্রাহিম-রাসুলির ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হারালো আফগানিস্তান

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

এলডিসি উত্তরণ পেছানো কতটা বাস্তবসম্মত

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

বাংলাদেশে ২ কোটির বেশি ভিডিও সরাল টিকটক

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

স্বর্ণের দাম আবারও বেড়েছে

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

শাকসু নির্বাচন: সাড়ে ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত উপাচার্য

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

January 19, 2026 | by alnurkhanmissiom1@gmail.com

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনই শেষ সাফল্য নয়; বরং অর্জিত জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবকল্যাণে কী অবদান রাখা যায়, সেটিই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন।

সোমবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ নয়—দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্যতা, যুক্তি ও নৈতিকতার ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া জরুরি।

ড. রফিকুল আবরার আরও বলেন, আমাদের জাতীয় পর্যায়ে বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। কোন পথে আমরা যাব—পুরোনো বৈষম্য ও সংকটের পথে, নাকি নতুন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পথে, এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র‍্যাকের চেয়ারপার্সন ও সাবেক সরকার উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, এবং অন্যান্য বিশিষ্টজন।

সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ৭ জন শিক্ষার্থীকে টপ এ্যাচিভার্স এওয়ার্ড দেওয়া হয়।