Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা মা ও তার মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) এবং তাদের ৯ বছর বয়সী মেয়ে ফাতেমা জান্নাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার রহমান সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পৌর বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী কাঠবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

Update Time : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬