Dhaka ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আকস্মিক সাক্ষাতে চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

12 / 100 SEO Score

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতের অনুমতি চাইতে গিয়ে খোদ সরকারপ্রধানের দেখা পেয়ে গেলেন পদোন্নতিবঞ্চিত চিকিৎসকেরা।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অভাবনীয় ও অনানুষ্ঠানিক সাক্ষাৎ ঘটে।কোনো প্রটোকল বা আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে অত্যন্ত বিনয়ের সঙ্গে সরাসরি তাদের অভাব-অভিযোগ শোনেন এবং নিজ হাতে তাদের আবেদনপত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা এদিন সচিবালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে। কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই তারা অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর দেখা পেয়ে যান। এ সময় তারা সরাসরি তাদের দাবি সংবলিত আবেদনটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে চিকিৎসকদের বক্তব্য শুনেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বঞ্চনার নানাবিধ অভিযোগ সংবলিত তাদের লিখিত আবেদনটিও তিনি গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রী বরাবর দেওয়া আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১,৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চনার শিকার হচ্ছেন। কর্মকর্তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি।

আকস্মিক এই সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা তাদের প্রশাসনিক বৈষম্য ও মানবিক সংকটের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তারা জানান, পদোন্নতি না হওয়ায় বর্তমানে স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কাঠামোয় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে তাদেরই সিনিয়রদের ওপর প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, যা পেশাগত মর্যাদাহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আকস্মিক সাক্ষাতে চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

Update Time : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬