Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদের হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাইলেন দুই ভাই

12 / 100 SEO Score

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে দ্রুত রায় বাস্তবায়ন করা হোক—এটাই আমাদের দাবি।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন। প্রায় দুই বছর হতে চলেছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার রায় প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, রাষ্ট্রের আইন অনুযায়ী তদন্তসাপেক্ষে সঠিক রায় প্রদান করা হবে এবং দোষীদের দ্রুত শাস্তি কার্যকর করা হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবু সাঈদের হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাইলেন দুই ভাই

Update Time : ০৬:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬