Dhaka ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পাহারায় বিজিবির পাশাপাশি অংশ নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও।

জানা গেছে, গত পাঁচ দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত ট্রাকে করে লোকজনকে সীমান্তে এনে জড়ো করা হয়।

পরে সুযোগ বুঝে সীমান্তের সার্চ লাইটগুলো বন্ধ করে অন্ধকারের পুশইনের চেষ্টা করে বিএসএফ। এদিকে বিজিবি, আনছার, গ্রাম পুলিশ ও স্থানীয়দের কঠোর নজরদারির কারণে পুশইন করতে ব্যর্থ হয় বিএসএফ।

আজ (শুক্রবার ) পরিস্থিতি স্থিতিশীল ছিল। সীমান্তে এখন পর্যন্ত কোন পুশইনের ঘটনা ঘটেনি বলে কুড়িগ্রাম, লালমনিরহাট ও জামালপুর বিজিবি সূত্র জানিয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ফাঁড়ি সীমান্তের বাসিন্দা আরিফুর রহমান, আমিনুল ইসলাম, জাহিদ হোসেনসহ অনেকেই বলেন, পুশইন ঠেকাতে বিজিবর সাথে আমরা গ্রামবাসীরা পাহারা দিচ্ছি।

এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি জানান, সীমান্তে পুশইন ঠেকাতে সাধারণ জনগণের পাশাপাশি বিজিবি, আনছার, গ্রাম পুলিশের সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও শক্ত অবস্থানে রয়েছেন।

কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

Update Time : ০১:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬