Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আম রপ্তানি বাড়াবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
9 / 100 SEO Score

আমের উৎপাদন বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন দেশের চাষিরা। এ পরিস্থিতি থেকে কৃষকদের রক্ষা করতে আম রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণ, পরিবহন ব্যয় কমানো এবং সংরক্ষণ সুবিধা বাড়ানোর মাধ্যমে আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার।

তিনি জানান, ইতিমধ্যেই জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ দেখিয়েছে।

সোমবার (৬ জুলাই) আম ও অন্যান্য কৃষি পণ্যের রফতানি বৃদ্ধিতে বাষ্পতাপ প্রয়োগ প্ল্যান্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্য দীর্ঘদিনের জন্য ভালোভাবে সংরক্ষণ করতে সরকার সারাদেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রতিটি ইউনিয়নে একাধিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল সেখানে পাঠানো হয়েছে। সেগুলো ইতিবাচক সাড়া পেলে রপ্তানির বাজার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আমিন উর রশিদ বলেন, আম রপ্তানির ব্যয় কমাতে বিমান পরিবহন খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ বিমানের সঙ্গে উড়োজাহাজ ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গেও এ বিষয়ে বৈঠক করা হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আম রপ্তানি বাড়াবে সরকার: কৃষিমন্ত্রী

Update Time : ০৫:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬