সংবাদ শিরোনাম :
আমিরাতে গ্যাস কমপ্লেক্সে আগুন, উৎপাদন স্থগিত
সংযুক্ত আরব আমিরাত-এর অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ স্থাপনাটিতে পড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে আবুধাবি মিডিয়া অফিস।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টরা কাজ করছেন।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।সূত্র: আল–জাজিরা
Tag :



















