Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, মুহূর্তেই ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পলকের সে ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা।

সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতেও দেখা যায়।

ভাইরাল ভিডিওটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, মুহূর্তেই ভাইরাল ভিডিও

Update Time : ১০:২১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬