Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেডিওলজিতে এআই এর নতুন যুগ

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

চিকিৎসা বিজ্ঞানের আধুনিক রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে রেডিওলজির ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয়কে করছে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর। এ প্রেক্ষাপটে রেডিওলজিতে এআই-এর ক্রমবর্ধমান ভূমিকা এখন চিকিৎসা গবেষণা ও স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর এ ব্লক অডিটোরিয়ামে আজ ১৫ জুন ২০২৬ তারিখে ‘Artificial Intelligence: A New Era in Radiology’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রেডিওলজি ও চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসকদের বিকল্প নয়; বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে রেডিওলজি ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয়কে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করে তুলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানসম্মত ডাটা সংরক্ষণ ও নিজস্ব ডাটা ব্যবস্থাপনার ওপর জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। এছাড়া সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিকও মূল্যবান বক্তব্য প্রদান করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মাহবুবা শিরীন। তিনি তাঁর উপস্থাপনায় রেডিওলজিতে এআই-এর বর্তমান ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অপর বক্তা হিসেবে সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল তাঁর গবেষণা প্রবন্ধ ‘Multimodal AI for Joint Lung Tumor Segmentation and Clinical Feature Prediction from CT Scans’ উপস্থাপন করেন। তিনি ফুসফুসের টিউমার শনাক্তকরণ, সেগমেন্টেশন এবং ক্লিনিক্যাল বৈশিষ্ট্য পূর্বাভাসে মাল্টিমোডাল এআই-এর কার্যকারিতা ও সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় আধুনিক এআই প্রযুক্তি কীভাবে চিকিৎসা নির্ণয়কে আরও দ্রুত ও নির্ভুল করতে পারে তা ব্যাখ্যা করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় সেমিনার উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, গবেষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, নৈতিক ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রেডিওলজিতে এআই এর নতুন যুগ

Update Time : ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬