Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে ‘রকস্টার’ চমক, নতুন লুকে আলোচনায় শাকিব

12 / 100 SEO Score

জন্মদিনের দিনেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন এক ভিন্নধর্মী রকস্টার লুকে দেখা গেছে তাকে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক। তার ভাষায়, এখানে একেবারে আধুনিক ও ট্রেন্ডি রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে—যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই চরিত্রটির ডিজাইন করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন শাকিব। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে কয়েকদিন গিটার শেখারও প্রস্তুতি নিয়েছেন তিনি। নির্মাতা দল সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং লুকে নতুনত্ব আনার চেষ্টা করেছে।নায়িকা নির্বাচনের ক্ষেত্রে ইতোমধ্যে দ্বিতীয় নারী চরিত্রে নিশ্চিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। আর মূল নায়িকা হিসেবে সাবিলা নূর-এর নাম শোনা যাচ্ছে।এদিকে সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন দেখা যাচ্ছিল, তা নিয়ে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল ‘প্রিন্স’ সিনেমা ঘিরে। তবে ছবিটি দর্শক টানতে তেমন সফল হয়নি, ফলে নতুন এই ‘রকস্টার’ নিয়েই এখন ভক্তদের আগ্রহ বেশি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জন্মদিনে ‘রকস্টার’ চমক, নতুন লুকে আলোচনায় শাকিব

Update Time : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬