Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের কাছে হেরে চাপে পড়েছে অস্ট্রেলিয়া।

12 / 100 SEO Score

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে অপ্রত্যাশিত হারে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে হারে শুধু ছন্দই নষ্ট হয়নি, জটিল হয়েছে তাদের সুপার এইটে ওঠার সমীকরণও। গ্রুপ ‘বি’ থেকে পরের রাউন্ড নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই অজিদের।এখন পর্যন্ত দুটি ম্যাচে এক জয় ও এক হার অস্ট্রেলিয়ার। আয়ারল্যান্ডকে হারালেও জিম্বাবুয়ের বিপক্ষে হারে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ২। তারা রয়েছে গ্রুপের তিন নম্বরে। এগিয়ে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টেবিলের শীর্ষে অবস্থান লঙ্কানদের, দুই নম্বরে আছে রোডেশীয়রা। দুদলের সংগ্রহেই আছে ৪ পয়েন্ট।

সেরা আটে জায়াগ করে নিতে অস্ট্রেলিয়ার সামনে সমীকরণটা আপাতদৃষ্টিতে সহজ। নিজেদের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে জিততেই হবে তাদের। আর জিতলে তাদের পয়েন্ট হবে ৬। কিন্তু এর কম হলে ট্রাভিস হেডদের বিদায় প্রায় নিশ্চিত।

তবে শুধু জয় যথেষ্ট নাও হতে পারে। জিম্বাবুয়ের কাছে ২৩ রানের ব্যবধানে হারায় অস্ট্রেলিয়ার নেট রানরেট খানিকটা কমেছে। একাধিক দল ৬ পয়েন্টে শেষ করলে নেট রানরেটের মাধ্যমেই পরের নিশ্চিত করার একমাত্র উপায়। ফলে বিশেষ করে ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে অজিদের।

এই গ্রুপের পরের ম্যাচগুলোতে যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও ওমানকে, শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারালে তিন দলই ৬ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। তখন নেট রানরেটে ঠিক হবে কারা সুপার এইটে যাবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া যদি দুই ম্যাচই জেতে এবং জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারায়, তাহলে সরাসরি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে উঠে যাবে, বাদ পড়বে শ্রীলঙ্কা

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জিম্বাবুয়ের কাছে হেরে চাপে পড়েছে অস্ট্রেলিয়া।

Update Time : ০৪:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬