Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন

12 / 100 SEO Score

গাজীপুরের টঙ্গীতে মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ৫৫ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার ‘নিশাত মহল্লা বস্তিতে’ এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দীর্ঘ প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে আগুন সম্পূর্ণ নির্বাপণে আরও কিছু সময় কাজ চালিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন লাগার পরপরই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন ঘরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন

Update Time : ০৫:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬