Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ-হত্যা মামলায় মূল হোতারা গ্রেপ্তার

10 / 100 SEO Score

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সময়ে মামলার আরেক আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।

এর আগে শুক্রবার দিবাগত রাতে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। এর আগে তরুণীর মা ফাহিমা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, ঘটনাটির পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি কাজ শুরু করেছে। ইতোমধ্যেই এজহারে উল্লেখ করা ধর্ষণের সঙ্গে জড়িত চারজন এবং গ্রাম্য সালিশে সহায়তাকারী তিনজন সহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি দুই পলাতক আসামীকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। সে পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর পরিকল্পনাও করেছিল বলে গ্রেপ্তারের সময় জানিয়েছে।এর আগে বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে মহিষাশুরড় ইউনিয়নের কোতালীরচর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

এর আগে বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে মহিষাশুরড় ইউনিয়নের কোতালীরচর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এই ঘটনার জেরে গ্রেপ্তার হওয়া মহিষাশুড়া ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। গত শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে শুক্রবার গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিজ্ঞ আদালত আগামী রোববার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। শনিবার দুপুরে সর্বশেষ গ্রেপ্তার হওয়া প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা ও অপর আসামী হযরত আলীকে আদালতে সোপর্দ করা হবে। সেখানেও ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ-হত্যা মামলায় মূল হোতারা গ্রেপ্তার

Update Time : ০৪:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬