Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী এমপিদের বড় অংশ উচ্চশিক্ষিত, হার ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত (স্নাতক ও স্নাতকোত্তর)। এর মধ্যে ৩০ জন (৬০ শতাংশ) স্নাতকোত্তর ডিগ্রিধারী, ১৪ জন (২৮ শতাংশ) স্নাতক ডিগ্রিধারী। এছাড়া ২ জন (৪ শতাংশ) এইচএসসি পাস, ১ জন (২ শতাংশ) এসএসসি পাস এবং আরও ২ জন (৪ শতাংশ) স্বশিক্ষিত।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার এ তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, এসএসসির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সংসদ সদস্যদের মধ্যে একজন (২ শতাংশ) রয়েছেন স্বশিক্ষিত। একজন শিক্ষাগত যোগ্যতার তথ্য দেননি। এছাড়া বিগত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্যদের মধ্যে এই হার ছিল ৭৬ শতাংশ।

সংবাদ সম্মেলনে দীলিপ কুমার জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত ৩৬ জন সংরক্ষিত আসনের সংসদ সদস্যের মধ্যে ২১ জন (৫৮.৩৩ শতাংশ) স্নাতকোত্তর, ১১ জন (৩০.৫৬ শতাংশ) স্নাতক, ১ জন (২.৭৮ শতাংশ) এইচএসসি এবং ২ জন (৫.৫৬ শতাংশ) স্বশিক্ষিত। ১ জন (২ শতাংশ) শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করেননি।

এছাড়া ১১ দলীয় জোট থেকে নির্বাচিত ১৩ জন সংরক্ষিত আসনের সংসদ সদস্যের মধ্যে ৯ জন (৬৯.২৩ শতাংশ) স্নাতকোত্তর, ২ জন (১৫.৩৮ শতাংশ) স্নাতক, ১ জন (৭.৬৯ শতাংশ) এইচএসসি এবং ১ জন (৭.৬৯ শতাংশ) এসএসসি। স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত একমাত্র সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারী এমপিদের বড় অংশ উচ্চশিক্ষিত, হার ৭৮ শতাংশ

Update Time : ০৬:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬