Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদ-শরিফুলদের নিয়ে বোলিং বিভাগের দুর্বলতা কাটাতে চায় জালমি

12 / 100 SEO Score

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের ১১তম আসর। এবারের পাকিস্তান সুপার লিগে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে। সেই দলের নেতৃত্বে রয়েছে বাবর আজম। কথা বলেছেন বোলিং বিভাগকে শক্তিশালী করার।

বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড আগামী ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। আগের আসরগুলোতে বোলিং নিয়েছে ভুগেছে জালমি। এই আসরে নাহিদ ও শরিফুলের আংশিক উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় বাবরকে। বাবর বলেন, ‘হ্যাঁ, আগের মৌসুমগুলোতে আমরা বোলিং নিয়ে ভুগেছি। এবার আমরা সেটি ঠিক করেছি এবং পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’

শুধু যে বোলিং তা নয়, তিনি জোর দেন মাঠে পরিকল্পনার সঠিক প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘মূল বিষয় হলো পরিকল্পনা বাস্তবায়ন করা। আপনি যেই বোলিং দলই গড়েন না কেন, যদি পরিকল্পনা কাজে লাগাতে না পারেন, তাহলে কোনো লাভ নেই। আল্লাহর রহমতে আমরা পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী।’

আগামী শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার তাদের এবারের পিএসএল অভিযান শুরু করবে নবাগত দল রাওয়ালপিন্ডির বিপক্ষে ম্যাচ দিয়ে।

উল্লেখ্য, পিএসএলের অন্যতম ধারাবাহিক দল হলেও ২০১৭ সালের পর আর শিরোপা জিততে পারেনি পেশাওয়ার জালমি। মূলত বোলিং দুর্বলতার কারণেই তারা পিছিয়ে পড়েছে বলে মনে করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাহিদ-শরিফুলদের নিয়ে বোলিং বিভাগের দুর্বলতা কাটাতে চায় জালমি

Update Time : ০৫:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬