Dhaka ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায়।

শুক্রবার রাতে ১১ ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে রাত ১১ টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে নেয়। এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে বলে জানান তিনি।

বিমানবন্দর থানারর ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ৯ নম্বর গেটের ভেতরে আগুন লেগেছে। ওই গেট দিয়ে কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পন্য আনা-নেওয়া করা হয়। তবে ঠিক কোথায় লেগেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতরে ও পাশে আগুন দেখা যায়। বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাটি থেকে গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়।

তিনি জানান, আগুনের ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট অপারেশনে কোনে প্রভাব পড়েনি। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ড

Update Time : ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬