Dhaka ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী

12 / 100 SEO Score

ময়মনসিংহের মুক্তাগাছায় মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত স্বামী স্বাধীন মিয়া (২৪), যিনি সিভিল সার্জন অফিসের গাড়িচালক এবং কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে স্বাধীন মার্জিয়াকে বিয়ে করে। নিহতের বাবা মাদেক মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বাধীন বিভিন্ন সময় মার্জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত বুধবার মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে। পরের দিন বৃহস্পতিবার পুনরায় বেধড়ক মারধর করলে একপর্যায়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত স্বাধীন অত্যন্ত উগ্র প্রকৃতির এবং সে প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিত। ঘটনার দিন সকালে মার্জিয়াকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে স্বাধীন এবং পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার নাটক সাজানোর চেষ্টা করে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত স্বাধীনকে আটক করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ময়মনসিংহে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী

Update Time : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬