মানহানি মামলায় মুফতি আমির হামজা-কে সমন জারি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলায় সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হতে সমন জারি করেছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া সমন জারি করেন।
এর আগে, গত ৩০ মার্চ সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।বাদী হুমায়ন কবির কর্নেল বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছি। উনি আমাদের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছি।এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাকিল শরিফুল হায়দার রফিক সরকার বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেছেন। তিনি নিজে বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। কিন্তু মুফতি আমির হামজা অযাচিতভাবে একটি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন, এটি ধর্ম ও আইন বিরুদ্ধ। ফলে বৃহস্পতিবার সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে দ: বি: ২৯৬/৫০০/৫০৪ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ২৬ মার্চ জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলামবিদ্বেষী ও নাস্তিক আখ্যা দিয়ে প্রকাশ্য জনসম্মুখে বক্তব্য দেন মুফতি আমির হামজা। এতে আমাদের রক্তক্ষরণ হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন।তিনি আরও বলেন, সিরাজগঞ্জের সব মুফতি প্রকাশ্যে বলেছেন, টুকু সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা ইসলামবিরোধী বক্তব্য নয়। তাকে নাস্তিক বলা যাবে না। আমরা ইচ্ছা করলে সভা-সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।এর আগে, গত সোমবার একই ঘটনায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করা হয়

























