Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসার পাশের বাসা থেকে শিশু নিখোঁজ, মিলছে না খোঁজ

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ঢাকার পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসার পাশের বাড়ি থেকে ইব্রাহিম নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগে শিশুটির আশপাশে বাড়িওয়ালার ছেলেকে দেখা গিয়েছিল। এ ঘটনায় গত শনিবার (৬ জুন) পল্লবী থানায় মামলা করা হয়েছে। তবে বাড়িওয়ালার ছেলের সম্পৃক্ততার বিষয়ে এখনো কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ইব্রাহিমের বাবা পেশায় ফুসকা বিক্রেতা, তিন সন্তানের মধ্যে সে সবার ছোট।

নিখোঁজ শিশুটির বাবা-মা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিনও বাসার সামনে খেলছিল ইব্রাহিম। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ঠিক ৭টা ২১ মিনিটে তাকে হঠাত্ বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে সে একা ছিল না; তার পেছনে পেছনে এক ব্যক্তিকেও ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিমের একটি চিত্কার শোনা যায়। এর মাত্র কয়েক মিনিট পর ভেতরে প্রবেশ করা সেই অজ্ঞাতনামা ব্যক্তিকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। কিন্তু ইব্রাহিমের আর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, শিশুটির পরিবার যে বাড়িতে থাকে, তা রামিসাদের ভবন থেকে মাত্র তিন গলি দূরে। বাড়িটির ছাদে সবাইকে যেতে দেওয়া হয় না। ঘটনার সময় ছাদটি যথারীতি তালাবদ্ধ ছিল। ছাদে যাওয়ার একমাত্র চাবিটিও বাড়ির মালিকের কাছে থাকে। ফলে এত অল্প সময়ের মধ্যে শিশুটি কোথায় উধাও হয়ে গেল, তা নিয়ে বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন। এলাকাবাসীর সঙ্গে তাদের কখনো কোনো ধরনের ঝগড়া বা মনোমালিন্য হয়নি। তবে তাদের অভিযোগ, বাড়িওয়ালার দুই ছেলে মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতেই তারা পরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তাদের।

এ বিষয়ে ইব্রাহিমের বাবা বলে, আমরা এখানে ১০ বছর ধরে আছি। কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। বাড়িওয়ালার দুই ছেলে নেশা আর অনলাইন জুয়া খেলেন। আমাদের ধারণা, টাকার জন্যই তারা আমার নিষ্পাপ সন্তানকে আটকে রেখেছেন। এ ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।

পল্লবী থানা থানার পরির্দশক (তদন্ত) মো. এমদাদুল হক জানিয়েছেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। তবে তারা আমাদের কাছে বাড়িওয়ালার ছেলেদের বিষয়ে কোনো অভিযোগ করেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় আমরা কাউকে গ্রেপ্তার করিনি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রামিসার পাশের বাসা থেকে শিশু নিখোঁজ, মিলছে না খোঁজ

Update Time : ০৪:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬