Dhaka ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

12 / 100 SEO Score

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও ফিরে যাচ্ছে আগের নিয়মে।নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রতি বছর রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে। সে অনুযায়ী, রোজার সময় ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ এক সার্কুলারে রমজানের সময়সূচি নির্ধারণ করেছিল। সেখানে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

Update Time : ০৬:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬