Dhaka ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেকে গোসলে নেমে নিভল একই পরিবারের তিন প্রাণ

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাশেদুজ্জামান (২২), তার শ্যালক গালিব (১৮) ও শ্যালিকা সুরাইয়া (১২)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাদের দেখা না পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিব ও তার বোন মোসা. সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। তার বাবার নাম দেলোয়ার। অপরদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া—তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিব ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেকে গোসলে নেমে নিভল একই পরিবারের তিন প্রাণ

Update Time : ০৩:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬