Dhaka ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হামের প্রাদুর্ভাবে দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ

12 / 100 SEO Score

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। পরিদর্শনকালে তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশে প্রথম মিজেলস (হাম) রোগী গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে শনাক্ত হয়। তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনামূল্যে ভ্যাক্সিন পেয়েছে। তবে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে ভ্যাকসিন সরবরাহে ব্যাঘাত ঘটে। এর ফলেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে।তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাস্থ্য সহকারী ও ভ্যাকসিন পোর্টারদের বিভিন্ন দাবিতে আন্দোলনের কারণে টিকাদান কার্যক্রমও ব্যাহত হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. রফিকূল ইসলাম বলেন, সরকারের উচিত খুব দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করে তা জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা করা।তিনি জানান, সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা প্রদান করা হয়। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৯ মাসের কম বয়সি শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।পরিদর্শনকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সীমিত সামর্থ্যের মধ্যেও ১২ জন শিশুকে আইসিইউতে রেখে এবং ওয়ার্ডে ভর্তি অন্যান্য হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এজন্য সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হকসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামের প্রাদুর্ভাবে দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ

Update Time : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬