Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে ন্যাটোর সমালোচনা ট্রাম্পের

12 / 100 SEO Score

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ঘিরে সংঘাত সামরিকভাবে ইতোমধ্যেই ‘জয়ী’ হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা না করায় ন্যাটো মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।শুক্রবার (২০ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এখন এই লড়াই সামরিকভাবে জিতে গেছে। অথচ তারা (মিত্ররা) উচ্চ তেলের দাম নিয়ে অভিযোগ করছে, কিন্তু হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না—যা খুবই সহজ একটি সামরিক পদক্ষেপ এবং তেলের দাম বাড়ার মূল কারণ।

তিনি আরও বলেন, এটা তাদের জন্য খুব সহজ এবং ঝুঁকিও কম। কাপুরুষ—আমরা এটা মনে রাখব।ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়নি এবং যুক্তরাষ্ট্র ছাড়া জোটটি কার্যত অকার্যকর। যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কাগুজে বাঘ। তারা ‘পারমাণবিক সক্ষম’ ইরান ঠেকানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।সপ্তাহের শুরুতে মিত্রদের হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তার আহ্বান জানালেও পরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের তাদের প্রয়োজন নেই। আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তা প্রয়োজন নেই—আসলে কখনোই ছিল না।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরান ইস্যুতে ন্যাটোর সমালোচনা ট্রাম্পের

Update Time : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬