ঘরে বসেই বিশ্বকাপ দেখুন অনলাইনে
ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি সমর্থকের আবেগ, উত্তেজনা আর আনন্দের মিলনমেলা। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউই। প্রযুক্তির কল্যাণে এখন টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই উপভোগ করা যাচ্ছে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত।
স্মার্টফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভিতে সহজেই দেখা যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের সব ম্যাচ।ঘরে বসেই দেশের তিনটি টিভি চ্যানেলে খেলা দেখা যাবে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবন ফুটবলপ্রেমীরা।
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা।
এছাড়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।


























